নিউজ স্পোর্টস ডেস্কঃ দুবাই টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও গর্জে উঠেছে উসমান খাজার ব্যাট।তবে দ্বিতীয় ইনিংসে তিনি সঙ্গে রেখেছেন ট্রাভিস হেডকে। এই জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে হারতে বসা দুবাই টেস্ট বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখছে এখন অস্ট্রেলিয়া। ৪৬২ রানের অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ২১৫ রান নিয়ে পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে গেছে অজি ক্রিকেটাররা।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসটা একদমই কোনঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের ৪৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০২ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অর্থাৎ প্রথম ইনিংসেই অজিরা পিছিয়ে ছিল ২৮০ রানে।
এর মধ্যে ৬ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৬২ রানের, যেটা তাড়া করে জিততে বিশ্বরেকর্ডই গড়তে হবে।
আপাতত বোধ হয় সেই ভাবনা মাথা থেকে ঝেড়েই ফেলেছে অজিরা। ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনটা খুব দেখেশুনে পার করেছেন উসমান খাজা আর ট্রাভিস হেড। এই সেশনে তারা তুলেছেন ৭৯ রান। পাকিস্তানও উইকেটের দেখা পায়নি। এখন পর্যন্ত ১২৮ রানে অবিচ্ছিন্ন আছে এই জুটি।
সেঞ্চুরির সম্ভাবনা আছে দুজনেরই। ১৯৯ বলে ৮ বাউন্ডারিতে ৮২ রানে অপরাজিত আছেন উসমান খাজা। ১৭১ বলে ৫ চারে ৭০ রানে ব্যাট করছেন তার সঙ্গী ট্রাভিস হেড।
আরও পড়ুনঃ ফ্রাঞ্চাইজি লিগ,টি-টোয়েন্টি,টি-টেন লিগের লাগাম টেনে ধরার কথা ভাবছে আইসিসি
আর-পি-টি/এন-এস-২৪
The post খাজা-হেডের দুর্দান্ত জুটিতে টেস্ট বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2pNkdfX