উমেশ যাদবই শেষ ক্যারিবীয় ব্যাটিং লাইন!

নিউজ স্পোর্টস ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ত্রয়ী রোস্টন চেজ সেঞ্চুরি করা থেকে মাত্র ২ রান দূরে ছিলেন।দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালেই সেই অপূর্ণ দুই রান নিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করে ফেলেন কারিবিয়ান এই  খেলোয়াড়।

সেঞ্চুরি করার পর আর বেশি দুর ব্যাটিং করতে পারেন নি তিনি। বোল্ড হয়ে যান উমেষ যাদবের বলে। ক্যারিয়ারে দ্বিতীয় বারেরমত ৫ উইকেট পান ভারতীয় এই পেসার। সঙ্গে সঙ্গে তাসের ঘরের মত ভেঙে গেলো ক্যারিবীয়দের ব্যাটিং লাইন। অলআউট হয়ে গেলো ৩১১ রানে।

উমেশ যাদব আর কুলদ্বীপ যাদব। একজন পেসার, অন্যজন স্পিনার। এই দু’ই যাদব মিলে শেষ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। উমেষ যাদব তো ক্যারিয়ার সেরা বোলিং করে ফেললেন। হায়দরাবাদ টেস্টের আগে ৩৯ টেস্টে তার সেরা বোলিং ছিল ৯৩ রানে ৫ উইকেট। এবার তিনি নিলেন ৮৮ রানে ৬ উইকেট।

 

মূলতঃ উমেষ যাদবের বোলিং তোপেই রোস্টন চেজের সেঞ্চুরি আর জ্যাসন হোল্ডারের হাফ সেঞ্চুরি সত্ত্বেও খুব বড় স্কোর গড়তে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালে শুরুতেই এক ঝড়ে ক্যারিবীয়দের বাকি থাকা ৩ উইকেট একাই তুলে নেন তিনি। উমেষ যাদবের সঙ্গে কুলদ্বীপ যাদব মেতেছিলেন উইকেট শিকারে। তিনি নেন ৩ উইকেট। দুই যাদবের পকেটে গেলো ৯ উইকেট। বাকি ১ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছিল ৭ উইকটে ২৯৫ রান নিয়ে। দ্বিতীয় সকালে মাত্র ১৬ রান যোগ করতেই হারাল ৩ উইকেট। দ্বিতীয় দিনের প্রথম ওভারের শেষ বলেই উমেষ যাদবের বলে বোল্ড হয়ে যান দেবেন্দ্র বিশু। রোস্টন চেজও বোল্ড হন যাদবের বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে শ্যানন গ্যাব্রিয়েল সেই উমেষ যাদবের বলেই ক্যাচ তুলে দেন রিশাভ পান্তর হাতে্র।অপর প্রান্তে  জোমেল ওয়ারিক্যান ৮ রান করে অপরাজিত থাকেন।

এ রিপোর্ট লেখার সময় ভারতও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গেছে এবং ৫.৩ ওভারে সংগ্রহ করেছে ৪৩ রান কোনো উইকেট না হারিয়ে। ২০ বলে ২৫ রান নিয়ে পৃথ্বি শ এবং ১৭ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন লোকেশ রাহুল।

আরও পড়ুনঃ মাঠের মধ্যেই রীতিমত মারামারিতে জড়িয়ে পড়লো ক্রিকেটাররা! 

ম-আর/এন-এস-২৪

The post উমেশ যাদবই শেষ ক্যারিবীয় ব্যাটিং লাইন! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2IYoQN3