ক্রিকেট বিশ্বে চমকে যাওয়া কাণ্ড,১৫ রানের ম্যাচে ১০টি উইকেটের পতন!

নিউজ স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট এক  গৌরবময় অনিশ্চিত। নানান সব ঘটনা জন্ম নিত্য দিন।যার মাধ্যমে চমকে যায় বিশ্ব।সেই রকম এক ঘটনার জন্ম দিলো মায়ানমার ও মালয়েশিয়া।দুই দলের ম্যাচ মাত্র ৬৫ বলেই শেষ হয়। রান হয়েছে মাত্র ২০। আর তাতেই দুই দলের উইকেট পড়েছে ১০টি।

ম্যাচটিতে ২ দল মিলে ২০ রান করলেও মূলত  খেলাটি  হয় ১৫ রানের। ১৫ রানের ম্যাচেই উভয়  দলের ১০ উইকেট হারানো, যা সারা ফেলেছে পুরো বিশ্বে ক্রিকেটে ।এশিয়া অঞ্চলের আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি বাছাইয়ে পর্বে এই ঘটনা ঘটে।

মায়ানমারকে লজ্জায় ডুবিয়েছে মালয়েশিয়া, নিজেরাও লজ্জার ফাঁদে পড়তে যাচ্ছিলো।তবে শেষ দিকে জিততে যখন এক রান  প্রয়োজন তখন এক ছক্কা মেরে সুহান আলগারাত্নাম দলকে লজ্জার হাত বাঁচিয়ে দেন।

কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক মালয়েশিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মায়ানমার। মালয়েশিয়ার পবনদ্বীপ সিংয়ের বোলিং তোপে মাত্র ৭ রান তুলতেই ৮ উইকেট হারায় তারা। ৪ ওভার বোলিং করে মাত্র ১ রান খরচায় ৫টি উইকেট নেন পবনদ্বীপ।

এ ঝড় সামলে ১০.১ ওভার ব্যাটিং করার পরে নামে বৃষ্টি। মায়ানমারের স্কোর তখন ৮ উইকেটে ৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩ রান করে নটআউট থাকেন ইয়ে কো কো অং। অতিরিক্ত খাত আসে ৩ রান। এছাড়া অধিনায়ক তিত লিন অং ২ ও তিত লিন অ করেন ১ রান। রানের খাতাই খুলতে ব্যর্থ হন মায়ানমারের ৬ ব্যাটসম্যান।

বৃষ্টি আইনে মালয়েশিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬ রান। মামুলী এ সংগ্রহ তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। দুই ওপেনারই ফেরেন শূন্য রানে। তবে তিনে নামা আলগারাত্নাম ৭ ও চারে নামা শারভিন মুনিয়ান্দি ৪ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

আরও পড়ুনঃ ক্যারিয়ারে জোড়া সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন সাদমান!

এম-আর/এন-এস -২৪  

The post ক্রিকেট বিশ্বে চমকে যাওয়া কাণ্ড,১৫ রানের ম্যাচে ১০টি উইকেটের পতন! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2yrd9tm