নিউজ স্পোর্টস ডেস্কঃ হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনটা সেই ওয়েস্ট ইন্ডিজ শেষ করল ৭ উইকেটে ২৯৫ রান করে। দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে একটু তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের এই ভাল অবস্থার নায়ক রোস্তন চেস। তবে দলকে বিপদজনক জায়গা থেকে নিরাপদ ঠিকানায় টেনে নিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী ডান-হাতি এই ব্যাটসম্যান।
অবশ্য শুধু চেস নয়, তার সঙ্গে কৃতিত্ব পাওয়ার যোগ্য অধিনায়ক জেসন হোল্ডারও। এক পর্যায়ে ১১৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ১৮২ রানে ৬ উইকেট। এরপর চেসের সঙ্গে উইকেটে যোগ দেন অধিনায়ক হোল্ডার। তাকে সঙ্গে নিয়ে চেস সপ্তম উইকেটে গড়েছেন ১০৪ রানের জুটি। এর মধ্যদিয়ে অনন্য একটা রেকর্ড গড়লেন এই দুই ব্যাটসম্যান।
টেস্ট ইতিহাসে সপ্তম উইকেট জুটিতে এ নিয়ে তিনটি শতরানের পার্টনারশিপ গড়লেন তারা! এই রেকর্ড জুটির আগে আগে ডরউইচকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন চেস। এই দুটি জুটির সুবাদেই দিন শেষে ভদ্রস্ত একটা স্কোর পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে এই ভালোর মধ্যেও একটা আফসোস আছে ওয়েস্ট ইন্ডিজের। দিনের শেষ দিকে আউট হয়েছেন হাফসেঞ্চুরি করা জেসন হোল্ডার। ৯২ বলে ৫২ রানের ইনিংস খেলে তিনি ফিরে গেছেন দিনের ঠিক ৯০ ওভারের শেষ বলে। আম্পায়াররা চাইলে তখনই দিনের সমাপ্তি টানতে পারতেন। কিন্তু সময় থাকায় আরও ৫ ওভার খেলা চালিয়েছেন আম্পায়াররা। দেবেন্দ্র বিশুকে সঙ্গে নিয়ে দিনের বাড়তি সেই সময়টুকু নিরাপদেই কাটিয়ে দিয়েছেন চেস।
দিন শেষে তিনি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে। অপরাজিত আছেন ৯৮ রানে। ১৭৪ বলের ইনিংসটিতে একটি ছক্কা ও ৭টি চার মেরেছেন তিনি। তার সঙ্গী বিশু ব্যাট করছেন ২ রান নিয়ে।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল দুই যাদব। পেসার উমেশ যাদব ও স্পিনার কুলদীপ যাদব-দুজনেই নিয়েছেন সমান ৩টি কর্ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুনঃ সেরা দশে পা রাখলেন অজি ওপেনার উসমান খাজা, শীর্ষস্থানে কোহলি
আর-পি-টি/এন-এস-২৪
The post ওয়েস্ট ইন্ডিজকে বিপদ থেকে নিরাপদে টেনে নিয়ে যাচ্ছেন রোস্তন চেস appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2QKv2um