নিউজ স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা-ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ১০ ওভার বল করে ৫ উইকেট তুলে নিলেন মাত্র ৪৪ রানের খরচায়। ওয়ানডেতে অষ্টমবারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি অর্জন করলেন লঙ্কান এই পেসার।
এদিন ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে জো রুট ৭১, ইয়ন মরগ্যান ৯২ ও জস বাটলার ২৮ রান করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাসিথ মালিঙ্গা পাঁচটি, নুয়ান প্রদ্বীপ ১টি, আকিলা ধনঞ্জয়া ১টি, থিসারা পেরেরা ১টি ও ধনঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন।
গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ২০ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
ইংল্যান্ড দলের সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড ইনিংসঃ ২৭৮/৯ (৫০ ওভার)
(জ্যাসন রয় ০, জনি বেয়ারস্টো ২৬, জো রুট ৭১, ইয়ন মরগ্যান ৯২, বেন স্টোকস ১৫, জস বাটলার ২৮, মঈন আলী ০, ক্রিস ওয়েকস ৫, লিয়াম ডসন ৪, আদিল রশীদ ১৯*, ওলি স্টোন ৯*; লাসিথ মালিঙ্গা ৫/৪৪, নুয়ান প্রদীপ ১/৫২, আকিলা ধনঞ্জয়া ১/৬৪, থিসারা পেরেরা ১/৩৭, লক্ষণ সান্দাকান ০/৫৯, ধনঞ্জয়া ডি সিলভা ১/১৯)।
আরও পড়ুনঃ সকল গুজবকে ভিত্তিহীন করে দেশে ফিরছেন সাকিব!
আর-পি-টি/এন-এস-২৪
The post ইংল্যান্ডের বিপক্ষে আবারো উইকেট শিকারের কীর্তি গড়লেন মালিঙ্গা! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2RMlH6S