শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিডলঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দেয়া ছয় মাসের নিষেধাজ্ঞার সুপারিশ অনুমোদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে আর কোন বাধা নেই।
এক দর্শককে ফেসবুকে হুমকি দেয়ার ঘটনায় গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞার সুপারিশ করেছিলো বোর্ডের শৃঙ্খলা বিষয়ক কমিটি। তাই আগামী ছয় মাস আন্তর্জাতিক নিষিদ্ধ থাকছেন বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত এই ক্রিকেটার। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এই তথ্য।
গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালে ফেসবুকে এক দর্শককে ‘গালি ও হুমকি’ দেন সাব্বির রহমান। ওই ঘটনার পর এ বিষয়ে সাব্বিরের লেখার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সাব্বিরের ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নতুন নয়।
আজকের জনপ্রিয় পোস্টগুলো পড়ুন :-
- রাতে দেরি করে ঘুমাতে যান, তাহলে জেনে নিন কোন কোন বিপদ আপনার জন্য অপেক্ষা করছে…
- জেনে নিন, বাংলাদেশের ২৪ টিভি চ্যানেলের মালিকের নাম ও পরিচয়
- হিজড়াদের কখনোই এই তিনটি জিনিস দেবেন না.! দিলে আপনার ….
- ভেনেজুয়েলায় এক মুরগীর দাম এক কোটি ৪৬ লাখ! কিন্তু কেন জানেন?
গত বছর ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোর দর্শককে মারধর করেছিলেন তিনি। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এ ছাড়া ২০১৬ বিপিএলের চট্টগ্রাম পর্বে হোটেল কক্ষে নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধে তাঁকে ১৩ লাখ টাকা জরিমানা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সতীর্থ মেহেদী হাসান মিরাজকে মারধর করে সমালোচিত হয়েছিলেন তিনি।
The post সাব্বিরের নিষেধাজ্ঞা অনুমোদন দিল বোর্ড appeared first on Bangla News blog | News | bdview24.com.
from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2LTNCxs