কান্দাহারের অফিশিয়াল পেজে হতাশা ব্যক্ত করেন তাসকিন ভক্তরা!

নিউজ স্পোর্টস ডেস্কঃ  আফগান প্রিমিয়ার লিগ(এপিএল) ক্যারিয়ারের প্রথমবার দেশের বাহিরের কোন বিদেশী লিগে ডাক পেলেন দেশের ফাস্ট বোলার টাসকিন আহমেদ। কিন্তু প্রথম ম্যাচে তাকে খেলাই নি, তার দল কান্দাহার নাইটস। আর তাতেই প্রথম ম্যাচে হেরে যায় তার দল।

এ ম্যাচে নাঙ্গাহারের কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারে তাসকিনের দল কান্দাহার। গতকাল শারজাহ স্টেডিয়ামে কান্দাহার প্রথমে ব্যাট হাতে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ করে। নাঙ্গারহার ১৮.৩ ওভার খরচা  করে ১৪২ রানে জয় তুলে নেয়।বেন কাটিং পান ম্যাচে সেরা পুরুস্কার।

প্রথমে ব্যাট করতে নেমে কান্দাহারের দুই ওপেনার পল স্টার্লিং ও ব্র্যান্ডন ম্যাককালাম শুরুটা ভালোই করেন, কিন্তু তারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১টি ৬ ও ২টি ৪ মেরে ১৮ রানে আউট হন স্টার্লিং।এরপর ১৯ রান করে ম্যাককালামও ফিরে যান।

কেভিন ও’ব্রাইনের ১৪ বলে ২২ ও করিম জানাত করেন ৩৯ রান। ২৮ রানে ৫ উইকেট নেন বেন কাটিং।নাঙ্গাহারের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে নেন।ওপেনার নাজিব তারাকাই ৩২ ও জনসন চার্লস ৩০ রান করে আউট হন। জয়ের জন্য বেশী কষ্ট হয়নি নাঙ্গাহারের।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে ফেলে নাঙ্গারহার। এর পর ওপেনার নাজিব তারাকাই ২৫ বলে ৩২ ও জনসন চার্লস ২৪ বলে ৩০ রান করে আউট হলেও জয়ের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি তাসকিনদের প্রতিপক্ষের।

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ওঠে এপিএলের প্রথম আসরের।লিগের ২য় দিনের প্রথম ম্যাচে কান্দাহার খেলতে নামলেও ২৫ লাখ টাকায় কিনে নেওয়া তাসকিনকে নামানো হয়নি।এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কান্দাহার নাইটসের অফিশিয়াল পেজে হতাশা ব্যক্ত করেন তাসকিন ভক্তরা।

এক পোস্টে কান্দাহারের পক্ষ থেকে লেখা হয়, ‘তাসকিনের অনেক ভক্ত প্রশ্ন করছেন, কেন তাকে খেলানো হয়নি। তারা বলেছেন, তাসকিন আমাদের প্রধান গতিতারকা। তা ছাড়া সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে।বাইরের আবহাওয়া চরম মাত্রায় গরম এবং আমাদের পর পর ম্যাচ রয়েছে, যার ফলে কিছু মূল ক্রিকেটারদের বিশ্রামে রেখেছি।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ অক্টোবর ক্রিস গেইলদের বালখ লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে কান্দাহার নাইটস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাসকিন ভক্তদের।

আরও পড়ুনঃ টেস্ট ও টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক পাচ্ছে টাইগাররা!

এম-আর/এন-এস-২৪

The post কান্দাহারের অফিশিয়াল পেজে হতাশা ব্যক্ত করেন তাসকিন ভক্তরা! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2y8P9eW