সাফ ফুটবলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রতিশোধ মিশন সফল করার পর আজ বৃহস্পতিবার নিজেদের টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের দল। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে সমালোচনায় জর্জরিত দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শকের সামনে ম্যাচের ৮৪ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে মাথা লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মণ। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল জেমি ডের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও বলার মতো কোনো আক্রমণে করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে তেমন কোনো আক্রমণ তৈরি করে দিতে পারেনি মামুনুল ইসলাম-জামাল ভূইয়ারা।
বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ম মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলকিপার শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।
বাংলাদেশ দল: শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।
The post দুর্দান্ত বাংলাদেশের কাছে হার মানল পাকিস্তান appeared first on Bangla News blog | News | bdview24.com.
from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2oOv8Fn