ক্রিকেটকে একটি বাজে খেলার আখ্যা দিয়ে, যুক্তি দিলেন সুজি বেটস!

নিউজ স্পোর্টস ডেস্কঃ  সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক কথা কি মনে আছে সবার।সাবেক এই ইংলিশ ওপেনারের সৌজন্যে ক্রিকেট–বিশ্ব বেশ আগেই জেনেছে মানসিক অবসাদ ক্রিকেটারদের একটি রোগের কথা। সেটি বেশ ভয়াবহ মানসিক অবসাদ। ট্রেসকোথিক, জোনাথন ট্রটরা এই অবসাদে ভুগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন।

তখন ব্যাপারটা ঢাকডোল গুড়গুড় করে বাজলেও কেউ সেভাবে মুখ খোলেনি। ক্রিকেট খেলাটা মনের ওপর কতটা চাপ বিস্তার করে তা সবাই জানলেও প্রকাশ্যে আসেনি। সুজি বেটস ঠিক সেই কাজটাই করলেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার সোজাসাপ্টা বলে দিলেন, মানসিক স্বাস্থ্য বিচারে ক্রিকেট সবচেয়ে বাজে খেলাগুলোর মধ্যে একটি।

বুধবার ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিনটি উপজীব্য করে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের সাক্ষাৎকার নিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম। সেই সাক্ষাৎকারে বেটসের মন্তব্য, মানসিক স্বাস্থ্য বিচারে ক্রিকেট একটি সম্ভবত সবচেয়ে বাজে খেলা—। আন্তর্জাতিক অঙ্গনে প্রায় এক যুগ ধরে বেটসের ক্যারিয়ার । বোঝাই যাচ্ছে, কতটা ধকল পোহালে এমন কথা বলা যায়।

মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা এই ব্যাটসম্যান তাই মনে করেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে শারীরিক দক্ষতার চেয়ে মানসিক দক্ষতার বেশি প্রয়োজন। অনেক কিছুর সঙ্গে লড়তে হয়, বিশেষ করে দল যখন খারাপ করে তখন। মেয়েদের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিক দক্ষতা বাড়ারও প্রয়োজন রয়েছে, তিনি তাই মনে করেন।

বেটস সাম্প্রতিক চাপটাই তুলে ধরলেন, ‘মেয়েদের ক্রিকেটে আগে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ ভাবত না। খেলার জন্য তিন-চার সপ্তাহ বাইরে থাকলেও ঘরে ফিরে পরিবারকে সময় দেওয়া যেত। কিন্তু এখন সফর শেষে আপনাকে ঘরে ফিরতে হচ্ছে আবারও অনুশীলনে নামার জন্য।’

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে আবারো উইকেট শিকারের কীর্তি গড়লেন মালিঙ্গা!

এম-আর/এন-এস-২৪

The post ক্রিকেটকে একটি বাজে খেলার আখ্যা দিয়ে, যুক্তি দিলেন সুজি বেটস! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2RJK45f