কামাল আহমেদ: ১০৫ বছরের পুরনো দ্বৈরথ দুই দলের। এর মধ্যে দুই দল মুখোমুখি হয়েছে ১০৪ বার ম্যাচ ড্র করেছে ২৬টি। আর দুই দলের মুখোমুখিতে ব্রাজিল জয়লাভ করে ৪০টি ম্যাচে, আর্জেন্টিনা জয়লাভ করেছে ৩৮টি ম্যাচে।
আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টায় প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে। যদিও ব্রাজিল কোচ তিতে বলেই দিয়েছেন, ‘আর্জেন্টিনার সাথে ম্যাচে প্রীতির কিছু নেই এটা মর্যাদার লড়াই।’
সাম্প্রতিক রেকর্ড ব্রাজিলের পক্ষেই কথা বলছে। অভিজ্ঞতা ও দলীয় সামর্থ্যের ইঙ্গিত সেদিকেই। তবে তারুণ্য নির্ভর আর্জেন্টিনাও কম যাবে না মাঠের খেলায়। ইকার্দি, লো সেলসো, ডিবালারাও মুখিয়ে আছেন নিজেদের প্রমাণ করতে।
অন্যদিকে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় সাধন করেছে সেলেসাওরা। ডিফেন্সে আছেন মিরান্ডা-মার্কুইনহোস-অ্যালেক্স সান্দ্রো-ফ্যাবিনিয়োদের মত পরীক্ষিত সৈনিকরা।
মাঝ মাঠের মূল ভরসা ক্যাসেমিরো, ফ্রেড, অগুস্তো এবং কৌটিনিয়ো। নেইমার, রিচার্লিসন, জেসুসদের নিয়ে গড়া আক্রমণভাগও বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার।
এ ম্যাচে আর্জেন্টিনা দলে খেলছেন না মূল তারকা ও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। এছাড়া অভিজ্ঞ গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোকেও পাচ্ছে না আলসেবিলেস্তোরা।
অন্যদিকে ব্রাজিল মাঠে নামছে পুরো শক্তির দল নিয়ে। শক্তির বিচারে তাই হাই ভোল্টেজ ম্যাচে এগিয়ে থাকছে ব্রাজিল। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
The post ব্রাজিল-আর্জেন্টিনা হাই ভোল্টেজ ম্যাচে কেমন খেলবে দু’দল? appeared first on Bangla News blog | News | bdview24.com.
from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2EmqXeA