নিউজ স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ১৪তম আসরের টপ ফেভারিট পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাছাইপর্ব থেকে উঠে আসা চুনোপুঁটি হংকং। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের ফলাফল আগে থেকেই জেন প্রত্যাশিত ছিল, পাকিস্তান অনায়াসে জিতবে। আর এমন দলের বিপক্ষে পূর্বের প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি এগুচ্ছিল সেই ধারনার চিত্রনাট্যের পথেই। পাকিস্তান বোলাররা হংকংকে ১১৬ রানে গুঁড়িয়ে দিয়ে দলের জন্য জয়টা খুবেই সহজ করে দিয়েছিল। সেই বোলারদের সহজ পথ ধরেই পাকিস্তানি ব্যাটসম্যানরা অতি শীঘ্রই জয়ের বন্দরে পৌঁছে যায়।
হংকংয়ের দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্যে টার্গেট সহজেই পৌঁছে যায় পাকিস্তানি ব্যাটসম্যানরা। নির্ভার হয়েই ব্যাট চালান ইমাম-উল হক, ফাখার জামানরা। ২ উইকেট হারিয়ে ২৩ ওভার ৪ বল খেলে জয় উঠে আসে পাকিস্তানের হাতে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সরফরাজ আহমেদকে বোলিংয়ের আমন্ত্রণ জানান হংকং অধিনায়ক অংশুমান রাথ।
কিন্তু ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন হংকংয়ের ব্যাটসম্যানরা। হংকংকে এক প্রকার উড়িয়েই দেয় পাকিস্তানের বোলাররা। বোলিং তাণ্ডবে মাত্র ১১৬ রানেই অলআউট হয় হংকং। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আইজাজ খান। ২৬ রান করেন কিঞ্চিত শাহ।
পাকিস্তানের পেসার উসমান একাই তুলে নেন তিন উইকেট। হাসান আলী ও লেগ স্পিনার শাদাব খান ২টি করে এবং ফাহিম আশরাফ ১টি উইকেট পান। দারুণ ফিল্ডিংয়ের মাধ্যমেও হংকংকে আটকে রাখে পাকিস্তান, রান আউট হয় ২টি।
নিজাকাত খান আর অধিনায়ক অংশুমান রাথ ১৭ রানের জুটি গড়েন। তবে ১৩ রান করে রান আউট হয়ে ফেরেন নিজাকাত। ১৯ রান করে বিদায় নেন অধিনায়কও। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি তেমন। আসা-যাওয়ার মধ্যেই শেষ হয় হংকংয়ের ইনিংস।
আরও পড়ুনঃ সমর্থকদের উদ্দেশ্যে কিছুটা ‘ক্ষোভ’ ঝেড়ে দিলেন মুশফিকুর রহীম!
আর-পি-টি/এন-এস-২৪
The post চুনোপুঁটি হংকংকে গুঁড়িয়ে দিয়ে, জয়ের বন্দরে পৌঁছে গেল পাকিস্তান! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2D3HiEo