আফগান প্রিমিয়ার লিগ প্রথম আসরের চূড়ান্ত সময়সূচি

নিউজ স্পোর্টস ২৪ ডেস্কঃ  ৫ থেকে অক্টোবর থেকে আরব আমিরাতের শারজার স্টেডিয়ামে শুরু হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট ভিত্তিক লিগ আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতাটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এবার প্রকাশিত হয়েছে প্রথম আসরের চূড়ান্ত সময়সূচি।

৫টি ফ্রাঞ্চাইজির প্রতিটি দলই একজন করে আইকন ক্রিকেটারকে দলে টেনে নিয়েছে। তবে যেহেতু একমাত্র আফগানি আইকন হচ্ছেন রশিদ খান, সে কারণে বাকি চারটি ফ্রাঞ্চাইজির জন্য আরও চারজন আফগানি তারকাকে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। যাদের মধ্য থেকে একজন করে দলে নিতে পেরেছে চারটি ফ্রাঞ্চাইজি।

ভেন্যুর নাম প্রকাশ না করলেও এপিএলের উদ্বোধনী আসরে অংশ নেয়া ৫টি দলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে সোমবার দুবাইতে। ২১ অক্টোবর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ।

ছবি-সংগৃহীত

আরও পড়ুনঃ সিপিএলে; শিরোপা জয়ের হ্যাট্রিক ত্রিনবাগো নাইট রাইডার্সের!

গ্রুপ পর্বে অংশগ্রহণকারী পাঁচটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে মোট খেলবে আটটি ম্যাচ। গ্রুপ পর্বের লড়াইয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল নিয়ে শুরু হবে সেমিফাইনাল পর্বের খেলা। ১৯ ও ২০ অক্টোবর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দুই বিজয়ী দল নিয়ে ২১ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এপিএলের প্রথম আসরের।

আফগানিস্তানের পাঁচ প্রদেশের নামে অংশ নিতে যাওয়া এপিএলে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে ১৪জন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেলেও অবশেষে দল পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশি এ দুজন ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছে নঙ্গরহার। তাই এপিএলের প্রথম আসরে নঙ্গরহারের জার্সিতেই মাঠ মাতাবেন তারা।

আফগান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের নির্ধারিত সময়সূচিঃ

৫ অক্টোবর-                       (কাবুল বনাম পাকতিয়া),রাত ৮টা।
৬ অক্টোবর-                      (নঙ্গরহার বনাম কান্দাহার),বিকাল ৪টা।
৬ অক্টোবর-                      (কাবুল বনাম বালখ),রাত ৮টা।
৭ অক্টোবর-                       (পাকতিয়া বনাম নঙ্গরহার),বিকাল ৪টা।
৭ অক্টোবর-                       (বালখ বনাম কান্দাহার),রাত ৮টা।
৯ অক্টোবর-                      (কাবুল বনাম নঙ্গরহার),বিকাল ৪টা।
১০ অক্টোবর-                    (পাকতিয়া বনাম বালখ),রাত ৮টা।
১১ অক্টোবর-                    (কান্দাহার বনাম কাবুল),বিকাল ৪টা।
১১ অক্টোবর-                    (নঙ্গরহার বনাম বালখ),রাত ৮টা।
১২ অক্টোবর-                    (পাকতিয়া বনাম কান্দাহার),বিকাল ৪টা
১২ অক্টোবর-                    (কাবুল বনাম নঙ্গরহার),রাত ৮টা।
১৩ অক্টোবর-                   (বালখ বনাম পাখতিয়া),বিকাল ৪টা।
১৩ অক্টোবর-                   (কান্দাহার বনাম নঙ্গরহার),রাত ৮টা।
১৪ অক্টোবর-                    (কাবুল বনাম বালখ),বিকাল ৪টা।
১৪ অক্টোবর-                    (নঙ্গরহার বনাম পাকতিয়া),রাত ৮টা।
১৬ অক্টোবর-                   (কাবুল বনাম কান্দাহার),বিকাল ৪টা।
১৭ অক্টোবর-                    (নঙ্গরহার বনাম বালখ),বিকাল ৪টা।
১৭ অক্টোবর-                    (কান্দাহার বনাম পাকতিয়া),রাত ৮টা।
১৮ অক্টোবর-                   (কান্দাহার বনাম বালখ),বিকাল ৪টা।
১৮অক্টোবর-                    (কাবুল বনাম পাকতিয়া),রাত ৮টা।
১৯ অক্টোবর-                    প্রথম সেমিফাইনাল, রাত ৮টা।
২০ অক্টোবর-                     দ্বিতীয় সেমিফাইনাল, রাত ৮টা।
২১ অক্টোবর-                     ফাইনাল, রাত ৮টা।

আরও পড়ুনঃ এশিয়া কাপের সুপার ফোরে উঠার পথে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ

আর-পি-টি/এন-এস-২৪

The post আফগান প্রিমিয়ার লিগ প্রথম আসরের চূড়ান্ত সময়সূচি appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2D5H8wt