এপিএলে তামিমের দলে ডাক পেলেন মুশফিকও

তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আফগানিস্তানপ্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে দল পেলেন মুশফিকুর রহিম। গোল্ড ক্যাটাগরিতে থাকা ডানহাতি উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকেও দলে ভিড়িয়েছে নঙ্গরহার।

এর ফলে আসন্ন এ প্রতিযোগিতাটিতে দেশসেরা ওপেনার তামিমের সাথে এপিএল মাতাতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের তারকা এ ব্যাটসম্যানকেও।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এ প্রতিযোগিতার নিলামের জন্য প্লেয়ার্স ড্রাফটে তামিম ছাড়াও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন আরও ১৩জন ক্রিকেটার। বাকি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন যথাক্রমে ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শাহরীয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দীন, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক, সানজামুল ইসলামরা।

বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা মিলেছে এসকল ক্রিকেটারদের। তামিম ইকবাল রয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। আর মুশফিকের পাশাপাশি মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমানদের ঠাই মিলেছে গোল্ড ক্যাটাগরিতে। তাছাড়া বাকি ১০ ক্রিকেটার রয়েছেন সিলভার ক্যাটাগরিতে।

প্রতিযোগিতাটির প্রথম আসরটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি আগেই নিশ্চিত করেছিল এসিবি। আসন্ন এ প্রতিযোগিতায় অংশ নিবে মোট পাঁচটি দল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো নেওয়া হচ্ছে আফগানিস্তানের পাঁচটি প্রদেশের নামানুসারে। কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ নামে দলগুলো অংশ নিচ্ছে এবারের আসরে।

৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৯ দিনব্যাপী চলবে প্রতিযোগিতার এবারের আসরটি। যেখানে আয়োজিত হবে মোট ২৩টি ম্যাচ।

ক্যাটাগরি অনুযায়ী এপিএল টি-টোয়েন্টিতে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

ডায়মন্ড ক্যাটাগরি: তামিম ইকবাল।

গোল্ড ক্যাটাগরি: মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুল।

সিলভার ক্যাটাগরি: ইমরুল কায়েস, শাহরীয়ার নাফীস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আব্দুর রাজ্জাক ও সানজামুল ইসলাম।


আরও পড়ুনঃ এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন চান্দিমাল

 

The post এপিএলে তামিমের দলে ডাক পেলেন মুশফিকও appeared first on বিডিক্রিকটাইম.



from বিডিক্রিকটাইম https://ift.tt/2CGn7fy