নিউজ স্পোর্টস ২৪ ডেস্কঃ ক’দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা কাঁটিয়ে এবার নিজেকে তুলে ধরার দারুণ এক সুযোগ পাচ্ছেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। প্রথমবারের মতো অনুষ্ঠেয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার ড্রাফটে ‘গোল্ড’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশী এই ব্যাটসম্যান। এবার নিলামে ডাক পেলেই মাঠে নামতে পারবেন তিনি।
৫ অক্টোবর থেকে পর্দা সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। দুবাইতে এপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে আশরাফুল ছাড়াও বাংলাদেশ থেকে আরও আছেন ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও জুনায়েদ সিদ্দিকী।
তামিম অবশ্য আছেন আশরাফুলের ওপরে থাকা ডায়মন্ড ক্যাটাগরিতে। আর আশরাফুলের সঙ্গে গোল্ড ক্যাটাগরিতে আছেন মুশফিক ও সাব্বির। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে আছেন রাজু, তাসকিন ও সাইফ। আর আইসিসি এএম ক্যাটাগরিতে রাখা হয়েছে জুনায়েদকে।
এই লিগের আইকন ক্রিকেটার হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল। এর আগে গেল ১৩ আগস্ট আশরাফুলের ৫ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায়।
পরে তিনি বাংলানিউজকে বলেন, ‘আফগান টি-টুয়েন্টি লিগে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমান করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে (ঢাকা প্রিমিয়ার লিগের স্ট্রাইক রেট) অনেক কথা হয়েছে। আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব।’
৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৯ দিনব্যাপী চলবে প্রতিযোগিতাটি। এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী পাঁচ প্রদেশের দলগুলো হলো: কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার এশিয়া কাপের দল থেকে ঝড়ে পরলেন দীনেশ চান্দিমাল!
আর-পি-টি/এন-এস-২৪
The post আফগানিস্তান প্রিমিয়ার লিগে গোল্ড ক্যাটাগরিতে মোহাম্মদ আশরাফু appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2O7HMe1