কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিং সামনে পাত্তাই পেল না স্বাগতিক শ্রীলঙ্কা!

নিউজ স্পোর্টস ২৪ ডেস্কঃ  বুধবার (১ আগস্ট) ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১১১ বলে ৭৯ রান এবং নিরোসান ডিকভালা সংগ্রহ করেন ৭৮ বলে ৬৯ রান। এই দুই ব্যাটসম্যানের রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকা দলের হয়ে বল হাতে আন্দিলে ফেলুকায়ো ও লুঙ্গি এগিদি ৩টি করে উইকেট এবং উইলেম মুল্ডার ও কাগিসো রাবাদা ১টি করে উইকেট সংগ্রহ করে নিয়েছেন।

স্বাগতিক শ্রীলঙ্কানদের দেওয়া ২৪৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৪৩ বল হাতে রেখে ৬ উইকেট খরচায় ২৪৬ রান সংগ্রহ করে দুর্দান্ত এক জয়ের লক্ষ্যে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে ৭৮ বলে ৮৭ রান তুলে নিয়ে এক ঝকঝকে ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে জয়ের উল্লাসে মেতে উঠে সফরকারী দ. আফ্রিকা।  এই জয়ে মধ্য দিয়েই ওয়ানডেতে ৫ ম্যাচ সিরিজের  ২-০ তে এগিয়ে রয়েছে ফ্যাফ ডু প্লেসি ও তার প্রোটিয়া বাহিনী।

ডি ককের পাশাপাশি সফরকারী দলটির সহজ জয়ের ম্যাচে অধিনায়ক ডু প্লেসি ৪১ বলে ৪৯ ও হাশিম আমলা ৪৩ বল থেকে সংগ্রহ করেছেন ৪৩ রান। কম যাননি অলরাউন্ডার জেপি ডুমিনিও। ১১০.৩৪ স্ট্রাইক রেটে ২৯ বল থেকে সংগ্রহ করেছেন ৩২ রান।

লঙ্কানদের হয়ে উইকেট বধের বীরত্ব দেখিয়েছেন আকিলা ধনঞ্জয়। একাই শিকার করে নিয়েছেন প্রোটিয়া  দলের ৩ উইকেট। আর সুরঙ্গ লাকমল, কাশুন রাজিথা ও থিসারা পেরেরার ১টি করে উইকেট শিকার করেছেন।

ম্যাচ জয়ঃ ৬ উইকেটে ৪৩ বল হাতে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচসেরাঃ দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।

আরও পড়ুনঃ ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হার বাংলাদেশের!

এস-এ-এস/আর-পি-টি

The post কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিং সামনে পাত্তাই পেল না স্বাগতিক শ্রীলঙ্কা! appeared first on .



from ক্রিকেট https://ift.tt/2LZSxAW