দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দিকেই শোনা গেল, সেই কনিষ্ঠ আঙুলের চোট নাকি এখনো সারেনি সাকিবের।
খেলেছেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। প্রয়োজন অস্ত্রোপচার। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে পা রেখে বিমানবন্দরেই সাকিব বলেছেন, দ্রুত অস্ত্রোপচার করাতে চান তিনি।
তাতে এশিয়া কাপে তাঁকে দলে না পাওয়ার শঙ্কাও রয়েছে। এ ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসানের অভিপ্রায় ছিল এশিয়া কাপের পর দেশের মাটিতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় অস্ত্রোপচার করানোর।
এ নিয়ে খানিকটা দ্বিধা তৈরি হলেও বোর্ড সভাপতি বলছেন, কোনো দ্বিধাই নেই। সাকিব যখন চাইবেন, তখুনি অস্ত্রোপচার করাতে পারবেন।
কাল মিরপুরে বিসিবির কার্যালয়ে প্রয়াত বোর্ড পরিচালক আফজালুর রহমান সিনহা স্মরণে দোয়া মাহফিলে এসে নাজমুল বলেন, ‘এটা নিয়ে কোনো দ্বিধার ব্যাপার নেই। আমরা একটা চাচ্ছি, সাকিব ভিন্ন কিছু চাইছে—বিষয়টি এমন নয়।
ওর যে হাতে ব্যথা, আর অপারেশন লাগবে—এটাই তো ঠিকমতো জানা ছিল না। সে যে ওয়েস্ট ইন্ডিজে খেলে এলো আর নিদাহাস কাপ খেলে এলো, আমরা তো ওর ইনজুরি নিয়ে কিছুই জানি না।
শুধু সাকিব নয়, যেকোনো প্লেয়ারের হাতে যদি ব্যথা থাকে, আমরা তো অবশ্যই যত দ্রুত সম্ভব সেটার সমাধান চাইব।’ সাকিবের আঙুলের অস্ত্রোপচার সম্পর্কে নাজমুলের অভিমত, যদি হাতে ব্যথা থাকে তাহলে তো আর খেলতেই পারবে না।
কিন্তু যদি পরে করার সুযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয়।’
The post সাকিবের সিদ্ধান্ত সাকিবই নেবে appeared first on Bangla News blog | News | bdview24.com.
from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2B8fI89