নিউজ স্পোর্টস ডেস্কঃ বিশ্বজুড়ে # ট্যাগ মিটু যে আলোচনার ঝড় সৃষ্টি করেছে, তা থেকে রেহাই পাচ্ছে না অনেকেই। এতে ফেঁসে যাচেছন হলিউড, বলিউড তারকা, এমনকি কিংবদন্তী ক্রিকেটাররাও।এবার ভারতীয় ক্রিকেটের জন্য এলো বড় এক ধাক্কা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাহি রাহুল জহুরির বিরুদ্ধেও উঠেছে যৌন হেনস্থার অভিযোগ।
হারনিধ কওর নামে এক ভারতীয় নারী রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। অভিযুক্ত নারী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক স্ক্রিনশটও পোস্ট করেন। যেখানে ২০১৬ সাল থেকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া রাহুলের বিরুদ্ধে প্রমান পাওয়া যায়।
ডিসকভারি চ্যানেলে একই সঙ্গে কাজ করতেন রাহুল ও হারনিধ।ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে হারনিধের থেকে সুযোগ নিয়ে চেয়েছেন রাহুল। স্ক্রিনশটের মাধ্যমে তা প্রকাশ করেন তিনি।অভিযোগে তিনি বলেন, পরবর্তীতে এক পার্টিতে তাদের দুজনের দেখা হলে, আরও ভালো চাকরীর প্রলোভন দেখান রাহুল। তার সঙ্গে কফিতে যাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু হারনিধের অনিচ্ছা থাকলেও তিনি তাকে না করতে পারলেন না।
রাহুল এক পর্যায়ে হারনিধকে তার বাসাতে যাওয়ার আমন্ত্রণ জানান। টুইটে হারনিধ লেখেন, ‘সেই অভিজ্ঞতা আমাকে এখনও কাঁপিয়ে দেয়। আমি এক বছর পর্যন্ত তা ভুলতে পারিনি। আমি শুধু ভেবেছি, আমি কাকে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা। আমি নিজেকে বুঝিয়েছি, এটা শুধুই নিজের কাছে রাখতে হবে। এখন আমি একটা পথে পেয়েছি। একজন হলেও শুনবে আমার কথা।’
সম্প্রতি # ট্যাগ মিটু-এর মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ ওঠে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা ও বর্তমান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধেও।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে আবারো উইকেট শিকারের কীর্তি গড়লেন মালিঙ্গা!
এম-আর/এন-এস-২৪
The post বিসিসিআইয়ের প্রধান নির্বাহী বিপক্ষে যৌন নির্যাতনের অভিযোগ! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2Ekt3fg