নিউজ স্পোর্টস ডেস্কঃ কোনোভাবেই যেনো কূল-কিনারা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশে বা দেশের বাইরে, ওয়ানডে বা টি-টোয়েন্টি; একের পর এক হেরেই চলেছে হাথুরুসিংয়ের দল। বুধবার রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ক্রিকেট দল তাদের হারিয়েছে সাত উইকেটের বিশাল ব্যবধানে।
নিজেদে্র সর্বশেষ ৪৪ ওয়ানডেতে এটি শ্রীলঙ্কানদের ৩২তম পরাজয়। ঘরের মাঠে সর্বশেষ ২৪ ম্যাচে এটি তাদের ১৮তম পরাজয়।
শ্রীলঙ্কা সফরে প্রতি ম্যাচেই বৃষ্টির হানা সামলাতে হচ্ছে ইংল্যান্ডকে। তবে জয় তুলে নিচ্ছে সফরকারীরাই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি শেষে ২-০তে এগিয়ে রয়েছে তারা। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
ক্যান্ডিতে ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ইয়ন মরগানের অপরাজিত ৫৮ রানে ভর করে জয় পায় ইংল্যান্ড। ৪৯ বলে ৭টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ২৪ বলে ৩৫ করে অপরাজিত থাকেন বেন স্টোকস। ৪১ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিরোশা ডিকভেলা ও সাদিরা সামারাবিক্রমা ৫.৩ ওভারে ৫৭ রান তোলেন। তবে এ জুটি ভাঙার পর টম কুরান ও আদিল রশিদের বোলিং তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে দিনেশ চান্দিমালের দল।
সর্বোচ্চ ৩৬ রান করেন ডিকভেলা। ৩৫ রান আসে সামারাবিক্রমার ব্যাট থেকে। ৩৪ রান তোলে চান্দিমাল।
রশিদ ৫ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। কুরান পান ৩ উইকেট।
এর আগে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছিল ইংল্যান্ড।
আগামী ২০ অক্টোবর একই ভেন্যুতে সিরিজে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
আরও পড়ুনঃ যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)
এম-আর/এন-এস-২৪
The post হারের বৃত্তে আটকে গেল হাথুরুসিংয়ের দল! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2NLoPwz