‘বিছানায় ফেলে আমার মুখের উপর চড়ে বসে’

এক দিন আগেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার। সেই রেশ না কাটতেই যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে। তার কাছে হেনস্তার শিকার হওয়া এক নারী সে ঘটনা বর্ণনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।

যৌন হয়রানির অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল বিশ্ব ক্রীড়াঙ্গন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ‘মি টু’র কারণে তারকাদের বিভিন্ন সময়ের কলঙ্ক উঠে আসছে আলোচনায়। যার জেরে ইতোমধ্যে বিপাকে পড়েছেন রানাতুঙ্গা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হলো মালিঙ্গার নাম।

মালিঙ্গার কাছে হেনস্তার শিকার হওয়া ওই নারী অবশ্য নিজের পরিচয় প্রকাশ করেননি। টুইটারে ম্যাসেজের মাধ্যমে ঘটনার বর্ণনা দেন হ্যাশট্যাগ ‘মি টু’ আন্দোলন নিয়ে সরব ভারতীয় গায়িকা চিন্ময়ী শ্রীপদের কাছে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা এক শ্রীলঙ্কান ক্রিকেটারের বর্ণনা দিয়েছেন ওই ভুক্তভোগী।

এরপর সেটাই পোস্ট আকারে প্রকাশ করেছেন চিন্ময়ী। ভুক্তভোগী ওই নারী কোনো ক্রিকেটারের নাম উল্লেখ না করলেও মালিঙ্গার নাম উল্লেখ করে দিয়েছেন ভারতীয় ওই সংগীতশিল্পী। তার যুক্তি, মুম্বাইয়ের হয়ে খেলা শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার মানেই মালিঙ্গা।

চিন্ময়ী শ্রীপদের পোস্টের সঙ্গে থাকা ছবিতে যা লেখা ছিল—

‘আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। কয়েক বছর আগে মুম্বাইয়ে ঘটেছিল এই ঘটনাটি। আমরা যে হোটেলে ছিলাম, সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় শ্রীলঙ্কার একজন বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে আমার দেখা হলো। তখন আইপিএল চলছিল। তিনি বললেন, আমার বান্ধবী নাকি তার রুমেই আছে।’

‘আমি তার রুমে গেলাম। কিন্তু সেখানে আমার বান্ধবী ছিল না। সেই ক্রিকেটার তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার মুখের উপর চড়ে বসে। আমি তার সঙ্গে গায়ের জোরে পেরে উঠছিলাম না। প্রচণ্ড ভয়ে আমি মুখ ও চোখ বন্ধ করে ফেলি। কিন্তু সেই ক্রিকেটার আমার গাল ব্যবহার করে।’

‘এমন সময় হোটেলের কর্মচারী রুমের জন্য কিছু জিনিস নিতে এসে দরজায় নক করে। সেই ক্রিকেটার উঠে দরজা খুলতে যায়। আমি দ্রুত ওয়াশ রুমে ঢুকে যাই। গিয়ে মুখ ধুয়ে নেই। এরপর হোটেল কর্মচারী বের হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই।’

‘ঘটনার পর আমি ভয়ংকর অপমানিত বোধ করছিলাম। আমি জানি মানুষ বলবে, আমি জেনে-বুঝেই গিয়েছি। সে বিখ্যাত, তুমিই চেয়েছিলে এমন কিছু করতে। তারা হয়তো বলবে, তোমার সঙ্গে এর চেয়েও ভয়ংকর কিছু হওয়া উচিত ছিল।’

The post ‘বিছানায় ফেলে আমার মুখের উপর চড়ে বসে’ appeared first on Bangla News blog | News | bdview24.com.



from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2QOfE0r