নিউজ স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গতকাল এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে যে, হংকং জাতীয় দলের ক্রিকেটার ইরফান আহমেদের বিরুদ্ধে নয়টি, নাদিম এবং হাসিবের বিরুদ্ধে পাঁচটি করে মোট ১৯টি অভিযোগ আনা হয়।
ইরফান আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর হলোঃ
১। ২০১৪ সালের ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হংকং বনাম স্কটল্যান্ড ম্যাচ (ইরফান আহমেদ )
২। এই বছর ১৭ জানুয়ারী অনুষ্ঠিত হংকং বনাম কানাডা ম্যাচ, (ইরফান আহমেদ )
৩। এছাড়া একই বছর ১২ মার্চ অনুষ্ঠিত হংকং বনাম জিম্বাবুয়ে ম্যাচ, (ইরফান আহমেদ )
৪। ২০১৫ সালে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্ব, (ইরফান আহমেদ )
৫।২০১৬ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, (ইরফান আহমেদ )
এ ছাড়াও বিভিন্ন সময় আইসিসি দুর্নীতি দমন আইন ২০১২ এর ২.১.১, ২.১.৩, ২.৪.২ অনুচ্ছেদ এবং ২০১৪ এর ২.৪.২ ও ২.১.৩ অনুচ্ছেদসহ একাধিক আইন ভঙ্গ করেছেন।
ইরফান আহমেদের সঙ্গে হাসিব আমজাদ ও নাদিম আহমেদও এসব ম্যাচে আইন ভঙ্গ করেন বলে আইসিসি অভিযোগ করেন।বারবার সতর্ক বার্তা দেওয়ার পর ও কোন ফলাফল না আসায় তাদের নিষিদ্ধের অভিযোগ সংস্থাটি। নিষিদ্ধ এ খেলোয়াড়রা দু’সপ্তাহ সময় পাবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের গুলোর বিষয়ে জবাবদিহিতা পেশ করতে।
ইরফান আহমেদকে আগেও দুর্নীতির দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০১৬ সালে আনা অভিযোগে বলা হয়, তিনি আইসিসির দুর্নীতি দমন কমিশন এবং সিকিউরিটি ইউনিটের আইন ভঙ্গ করেছেন। এ জন্য তখন সাময়িক সময়ের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি।
আইসিসি বলেন, “বিভিন্ন অনুষ্ঠান এবং বিজ্ঞাপনে অংশগ্রহণ বাবদ কী পরিমাণ অর্থ তিনি আয় করেছেন, তার বিস্তারিত আকসুর সামনে পেশ করতে ব্যর্থ হয়েছেন তিনি। মোটকথা, তিনি সম্পদের হিসাব দেখাতে ব্যর্থ হন। যার ফলে, আকসুর আইন ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ”
এবিষয়ে তখন আইসিসির এক মূখপাত্র ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্ট অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং একটি ডিসিপ্লিনারি প্রক্রিয়া চলমান। ’
আরও পড়ুনঃ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিল হারিস, দলীয় রানের পাহাড় গড়লো পাকিস্তান!
এম-আর/এন-এস-২৪
The post হংকংয়ের তিন ক্রিকেটাকে নিষিদ্ধ করলো আইসিসি! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2OhT4R2