নিউজ স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। বিশ্ব ক্রিকেটের সম্মান জনক এ আসরটি ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে।
যে ট্রফির জন্য এত আয়োজন, সে ট্রফিই বিশ্ব ভ্রমনের অংশ হিসাবে কাল (বুধবার) ঢাকায় পৌঁছাবে। সকাল ১১টা থেকে ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি।
মূলতঃ জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। একই সময়ে হয়তো মিডিয়ার মানুষজনেরও ট্রফি দেখার ও ফটোসেশন করার সুযোগটা দেওয়া হবে।
এখানেই শেষ নয়। স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি।
১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।
আরও পড়ুনঃ বাট-আসিফকে দলে নেয়ার ব্যাপারে যা বললেন পাকিস্তান ক্রিকেট পরিচালক…
এম-আর/এন-এস-২৪
The post বাংলাদেশে আসছে ২০১৯ সালের বিশ্বকাপ ট্রফি appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2NJQsWN