নিউজ স্পোর্টস ডেস্কঃ গতরাতে দুই ফ্রাঞ্চাইজি নাঙ্গারহার ও কান্দাহার নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে। এর মধ্য দিয়েই জমে উঠেছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের এবারের প্রথম আসর।
পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চারটি দল খেলবে সেমিফাইনাল। বাদ পড়বে একটি দল। এই বাদ পড়াদের তালিকায় আছে নাঙ্গারহার ও কান্দাহার। কিন্তু গতরাতে এই দুটি দলই জয় পাওয়ায় এখন শেষ ম্যাচ পর্যন্ত করতে হচ্ছে অপেক্ষা।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বালখ লিজেন্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে পাকতিয়া ও কাবুল। সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে কান্দাহার। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে আছে নাঙ্গারহার।
নাঙ্গারহারের আর কোন ম্যাচ বাকি নেই। তাই তাদের এখন প্রার্থনা করতে হবে যেন পরের ম্যাচে কান্দাহার না জিতে। কান্দাহারের পরের ম্যাচ শীর্ষে থাকা বালখ লিজেন্ডের বিপক্ষে। আর দ্বিতীয় স্থানের জন্য লড়াই হবে পাকতিয়া ও কাবুলের মধ্যে।
আরও পড়ুনঃ ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করলেন পাকিস্তানি দানিশ কানেরিয়া!
এম-আর/এন-এস-২৪
The post এপিএল প্রথম আসর জমিয়ে তুলেছে নাঙ্গারহার ও কান্দাহার appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2PH5sGz