দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে পড়লো দুই মারকুটে ব্যাটসম্যান!

নিউজ স্পোর্টস ডেস্কঃ  অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজ থেকে আঙুলের ইনজুরিতে পরে, আগেই ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। এবার ডান কাঁধের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেলেন সাউথ আফ্রিকার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি।

চলতি বছরের নভেম্বরে হওয়া অস্ট্রেলিয়া সফরের সময় আঙুলের পুরোনো ইনজুরি কাটিয়ে উঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আমলা। যেখানে ঐ সফরের পরই ঘরের মাঠে ব্যস্ত সূচি ও পরবর্তীতে বিশ্বকাপ রয়েছে।

আর এদিকে আরেক ইনজুরিতে থাকা ব্যাটসম্যান জেপি ডুমিনিকে অস্ত্রোপচার করাতে হবে। ফলে অজি সিরিজ বাদেও প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এমজানসি সুপার লিগেও (এমএসএল) খেলা হচ্ছে এই মারকুটে ব্যাটসম্যানের।

ডুমিনি এমএসএলের দল কেপটাউন ব্লিটজের মারকুই প্লেয়ার। তার পরিবর্তে কুইন্টন ডি কককে এই পদ দেওয়া হচ্ছে। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। এই সপ্তাহের শেষেই স্কোয়াড ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ নিষিদ্ধের কবলে টাইগারদের সাবেক কোচ!

এস-এ-এস/এন-এস-২৪

The post দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে পড়লো দুই মারকুটে ব্যাটসম্যান! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2yl36H1