নিউজ স্পোর্টস ডেস্কঃ আবুধাবি টেস্টের ২য় দিনে বোলিং তোপের মুখে অস্ট্রেলিয়াকে রাখল পাকিস্তান।মোহাম্মদ আব্বাসের ভয়ংকর পেস ও বিলাল আসিফের স্পিন বিষে মাত্র ১৪৫ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তান লিড পায় ১৩৭ রানের। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন লোয়ারঅর্ডার মিচেল স্টার্ক।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাকিস্তান টসে জিতে ব্যাটিং নেওয়ার পর মনে হচ্ছিল চরম ভুল করে বসেছে তারা। দলীয় ৫৭ রানের মাথায় হারিয়ে বসে চার চারটি উইকেট। অস্ট্রেলিয়ান স্পিনার নাথায় লায়ন হ্যাটট্রিক না করলেও ৬ বলে তুলে নেন ৪টি উইকেট।
শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ২৮২ রানের মোটামুটি পুঁজি পায় পাকিস্তান। তবে শেষ বিকেলে অজিদের দুটি উইকেট তুলে নেওয়ায় বোঝা গিয়েছিল, এই বোলিং ট্রাকে তাদের থেকে পাকিস্তান হয়তো আরও ভালো করবে।
দারুণ বল করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন পেসার আব্বাস। বিলাল আসিফ পান ৩ উইকেট। বাকি উইকেটটি নেন ইয়াসির শাহ।
আরও পড়ুনঃ পেসার আব্বাসের বোলিং তোপে দিশেহারা অস্ট্রেলিয়া!
এম-আর/এন-এস-২৪
The post পাকিস্তান বোলারদের সামনে পাত্তাই পেলো না, অজি ব্যাটিং লাইন আপ! appeared first on News Sports 24.
from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2RY9AU6