জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের অধিনায়ক নিশ্চিত করলেন পাপন

নিউজ স্পোর্টস ডেস্কঃ  বেশ কিছুদিন পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি। অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিতই করে দিলেন, আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদেরকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙ্গুলের ছুটে পরে অনেক দিন ধরে দলের বাইরে আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দলের অধিনায়ক কে হবেন, এ নিয়ে গত কয়েকদিন ধরেই কৌতুহল বেড়েই চলছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

যেহেতু দলের অলরাউন্ডার সাকিব ভাই নেই, সেহেতু অভিজ্ঞতার বিচারে মাহমুদউল্লাহ আর মুশফিকের নামটিই চলে আসে। টেস্টে মুশফিকুর রহীম এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক। তবে নেতৃত্বে ব্যর্থতার জন্যই কিন্তু তার জায়গায় এসেছেন সাকিব। মুশফিককে আবারও নেতৃত্বে আনা হবে কি না, তাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিল বিসিবি।

সেই দ্বিধা কাটিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরিষ্কার জানিয়ে দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহই।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি অবশ্য মুশফিকের নামটিই প্রস্তাব করেছিল। তবে বিসিবি সভাপতি তাতে সম্মত হননি। কারণটাও ব্যাখ্যা করলেন, ‘আমাদের হাতে দুটি পছন্দ- মুশফিক আর রিয়াদ। মুশফিকুর পছন্দ হিসেবে খারাপ নয়। তারা আমাকে মুশফিকের নাম বলেছে। তবে আমি তাদের বলি, যদি মুশফিককে অধিনায়ক করা হয়, তবে তাকে অধিনায়ক রাখতে হবে। জিম্বাবুয়ে সিরিজে তাকে নেতৃত্ব দেয়া হলো, পরে সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরল, তখন কি হবে? আমি কি আবারও মুশফিককে নেতৃত্ব ছাড়তে বলব? এটা তো তার প্রতি অসম্মান হবে, আমি এটা চাই না।’

অধিনায়ক মুশফিকের সামর্থ্য নিয়ে দ্বিধার জায়গা দেখছেন না পাপন। তাকে বাংলাদেশের সফলতম অধিনায়কও মেনে নিচ্ছেন তিনি। মুশফিকের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেয়া তার জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত ছিল উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তের একটি ছিল, দ্বিতীয়টি হলো সাকিবের শাস্তি। মুশফিক ছিলেন সফলতম অধিনায়ক, আমার জন্য এর চেয়ে কঠিন আর কিছু ছিল না।’

আরও পড়ুনঃ নিষিদ্ধের কবলে টাইগারদের সাবেক কোচ!

আর-পি-টি/এন-এস-২৪

The post জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলের অধিনায়ক নিশ্চিত করলেন পাপন appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2QUZy4X