উন্নত চিকিৎসা জন্য ইংল্যান্ড যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল

নিউজ স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে বাঁ হাতের কব্জিতে মারাত্মক চোটের স্বীকার হন দেশ সেরা ওপেনার তামম ইকবাল। সেই আঘাত পুরোপুরি সারিয়ে তুলতে অপারেশন প্রয়োজন আছে কী না নিশ্চিত করতে ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডেভিড ওয়ারউইকের শরণাপন্ন হচ্ছেন তামিম। চোট পাওয়া হাত দেখাতে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রওনা হচ্ছেন বাংলাদেশ দলের এই ওপেনার।

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন। সুজন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে তামিম ইংল্যান্ডে যাচ্ছেন। তার হাতে অপারেশন লাগবে কী না সেটা তিনিই ভালো বলতে পারবেন।

এদিকে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আশা করছেন তার হাতে অপারেশন লাগবে না। তিনি বলেন, ‘চোট পাওয়া হাত দেখাতেই মূলত তামিম ইংল্যান্ডে যাচ্ছেন। ওখানে ডা. ডেভিড ওয়াকউইকে তিনি দেখাবেন। উনি নিজেই তামিমের হাত দেখতে চেয়েছেন। আশা করি অপারেশন লাগবে না।’

উল্লেখ্য, গেল ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচের শুরুতে লঙ্কান পেসার সুরঙ্গ লাকমালের বাউন্সারে বাঁ হাতের কব্জিতে গুরুতর চোট পেয়ে গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফেরেন তামিম।

আরও পড়ুনঃ প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন শাহজাদ!

এস-এ-এস/এন-এস-২৪

The post উন্নত চিকিৎসা জন্য ইংল্যান্ড যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2Q64Zxt