পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপ ২০১৮ আসরের ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। শুধু এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতই নয় দুর্দান্ত এ জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিংও বেড়েছে টাইগারদের। তবে উল্টো চিত্র পাকিস্তানের ক্ষেত্রে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১। র্যাঙ্কিংয়ে ওপরের অবস্থানে থাকা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ পয়েন্টে।
পক্ষান্তরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার দিন র্যাঙ্কিং তালিকায়ও অবনতির দেখা মিলেছে পাকিস্তানের। বাংলাদেশ বিপক্ষে ম্যাচের আগে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে ছিল সরফরাজ আহমেদ ও তার সতীর্থরা। নিচের অবস্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারে তাই ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে দলটি।
৩ পয়েন্ট হারিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সমান পয়েন্টে পাকিস্তান নেমে আসলেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি দলটি। অজিদের বিপক্ষে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকার ফল হিসেবে এখনো তালিকার পঞ্চমস্থানেই রয়েছে সরফরাজরা।
অন্যদিকে, রেটিং বাড়লেও র্যাঙ্কিংয়ের সপ্তমস্থানে এখনো অবস্থান মাশরাফি মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করায় ভারতের বিপক্ষে শুক্রবারের ম্যাচ জিতে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। একইসাথে র্যাঙ্কিংয়ের ছয় ও সাতে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে স্পর্শ করার আরও একধাপ সামনে এগিয়ে যাওয়ার হাতছানি থাকছে মাশরাফিদের সামনে।
এক নজরে সবশেষ হালনাগাতকৃ্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং-
১. ইংল্যান্ড- ১২৭ রেটিং।
২. ভারত- ১২২ রেটিং।
৩. নিউজিল্যান্ড- ১১২রেটিং।
৪. দক্ষিণ আফ্রিকা- ১১০ রেটিং।
৫. পাকিস্তান- ১০০ রেটিং।
৬. অস্ট্রেলিয়া- ১০০ রেটিং।
৭. বাংলাদেশ- ৯৩ রেটিং।*
৮. শ্রীলঙ্কা- ৭৭ রেটিং।
৯. উইন্ডিজ- ৬৯ রেটিং।
১০. আফগানিস্তান- ৬৬ রেটিং।
১১. জিম্বাবুয়ে- ৫৩ রেটিং।
১২. আয়ারল্যান্ড- ৩৯ রেটিং।
১৩. স্কটল্যান্ড- ৩৩ রেটিং।
১৪.আরব আমিরাত- ২১ রেটিং।
আরও পড়ুনঃ টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ শেবাগ-মাঞ্জরেকার-কাইফ
The post রেটিং বাড় বাংলাদেশের, কমলো পাকিস্তানের appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2xGhx7V