জিমি অ্যান্ডারসনের, বিশ্বরেকর্ড গড়তে আর মাত্র প্রয়োজন ৭ উইকেটের!

নিউজ স্পোর্টস ২৪ ডেস্কঃ   ওয়েস্ট ইন্ডিজ কোর্টনি ওয়ালশকে ছাড়িয়েছেন আগেই, সামনে এখন শুধুই অস্ট্রেলিয়ান কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। ম্যাকগ্রার রেকর্ডও নিজের করে নিতে খুব বেশি বাকি নেই ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের। বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার গ্ল্যান ম্যাকগ্রার চেয়ে বর্তমানে ৬ উইকেটে পিছিয়ে রয়েছেন তিনি। তার মানে আর মাত্র ৭ উইকেট পেলেই বিশ্বের সবচেয়ে বেশী উইকেট শিকারি পেসারের তালিকায় শীর্ষে উঠে আসবেন ৩৬ বছর বয়সী এই অ্যান্ডারসন।

১৯৯৩ সাথে ২০০৭ সাল পযন্ত ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২৪ ম্যাচ খেলে ৫৬৩ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। যা এখনো হয়ে আছে টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ম্যাকগ্রাওর অবসরের ১১ বছর পর এই রেকর্ডের নিঃশ্বাস ছোঁয়া দুরত্বে অবস্থান করছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন।

এখনো পর্যন্ত ১৪১ ম্যাচ খেলে ইনিংসে ২৬ বার পাঁচ উইকেটসহ মোট ৫৫৭টি উইকেট নিয়েছেন জিমি। ভারতের বিপক্ষে চলতি সিরিজেই খেলবেন আরো দুইটি ম্যাচ। নিজের প্রিয় কন্ডিশন ও ডিউক বল হাতে দুই ম্যাচে ৭ উইকেট নেয়া জিমির জন্য কঠিন কিছু নয়।

এই সিরিজেই যে নিজের রেকর্ড হাতছাড়া হয়ে যাবে জিমির কাছে তা বুঝতে পারছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ম্যাকগ্রাও। তবে জিমি যদি তাকে ছাড়িয়ে যায় তবে তিনি বরং খুশিই হবেন বলে জানান।

প্রসিদ্ধ এক ইংলিশ সংবাদমাধ্যমে নিজের কলামে ম্যাকগ্রা লিখেন, ‘যেকোন রেকর্ডই দারুণ অনুভূতি দেয়। আমি এতোদিন খুবই গর্ববোধ করতাম যে টেস্ট ক্রিকেটে যেকোন ফাস্ট বোলারের চেয়ে বেশি উইকেট আমার। তবে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে আমি ঠিক আগের মতোই গর্ববোধ করবো যদি জিমি আমাকে ছাড়িয়ে যায়। কারণ আমরা সবাই ফাস্ট বোলার, সেটা যে দেশেরই হই না কেন।’

এই কলামে ম্যাকগ্রা আরও লিখেন যে তার রেকর্ড জিমি ভাঙলেও জিমির রেকর্ড ভাঙতে পারবে না আর কোন বোলার। ম্যাকগ্রার ভাষায়, ‘জিমি আমাকে ছাড়িয়ে যাওয়ার পর দেখার বিষয় হবে সে কোথায় গিয়ে থামে। বর্তমান সময়ের ক্রিকেটের ধারাবাহিকতায় আমি বলে দিতে পারি যে টি-টোয়েন্টি ক্রিকেটের আধিক্যের কারণ আর কোন ফাস্ট বোলার জিমিকে ছাড়িয়ে যেতে পারবে না।’

আরও পড়ুনঃ সোমবার নতুন জার্সিতে এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের

এস-এ-এস/এন-এস-২৪

The post জিমি অ্যান্ডারসনের, বিশ্বরেকর্ড গড়তে আর মাত্র প্রয়োজন ৭ উইকেটের! appeared first on News Sports 24.



from ক্রিকেট – News Sports 24 https://ift.tt/2LvpkKa