স্মিথকে পেছনে ফেলে এক নম্বরে কোহলি

এজবাস্টন টেস্টে ভালো করার ফলাফলটা হাতে নাতেই পেলেন বর্তমানে তিন ফরম্যাটেই ফর্মের তুঙ্গে থাকা ভিরাট কোহলি। রোববার প্রকাশিত হওয়া টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ভারত দলের কাপ্তান। এতে শচীন টেন্ডুলকারের পর প্রথম ভারতীয় হিসেবে শীর্ষস্থান দখল করলেন কোহলি।

স্মিথকে পেছনে ফেলে এক নম্বরে কোহলি

এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুইশো রান করেন এই রান মেশিন। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রান করেন। এর আগের সাত ম্যাচে ১৩৪ রান করা কোহলি সমালোচকদের মুখবন্ধ করে দিয়েছেন প্রথম ইনিংসেই। ইংল্যান্ডের মাটিতে মাত্র ১৩ গড়ে রান করা কোহলি এবার ইংল্যান্ডে রান পেতে মরিয়া। প্রথম টেস্ট থেকেই শুরু করলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোহলির ৫১ রানের পরেই বাকিদের ব্যর্থতায় মাত্র ১৬২ রানে সব উইকেট হারিয়ে ফেলে ভারত।

ম্যাচ হারলেও এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হওয়ার সুসংবাদ শুনলেন তিনি। এর মাধ্যমে সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টের শীর্ষস্থান দখল করলেন বিরাট। একই সঙ্গে ২০১১ এর পর এই প্রথম কোনো ভারতীয় টেস্ট ব্যাটিং রেংকিং এর শীর্ষে উঠলেন। কোহলির আগে সবশেষ শচীন টেন্ডুলকার শীর্ষস্থান দখল করেছিলেন।

সাবেক অজি অধিনায়ক স্মিথ ২০১৫ সাল থেকে টেস্ট রেংকিং এর শীর্ষ স্থান দখল করে ছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং এর দায়ে ১ বছরের নিষেধাজ্ঞা পান তিনি। এই সুযোগেই স্মিথকে ৫ রেটিং পয়েন্টে পিছিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক। এর আগে ভারতীয়দের মধ্যে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাস্কার, বীরেন্দর সেওয়াগ ও দিলীপ ভেংসংকার টেস্ট ব্যাটিংয়ে শীর্ষস্থান দখল করেন।

আরো পড়ুনঃ ক্যান্ডিতে রেজা হেন্ডরিকসের শতক আর জেপি ডুমিনির ৯২ রানের ইনিংসে ভর করে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল সফরকারীরা।

হেন্ডরিকস-ডুমিনির ব্যাটে সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা

The post স্মিথকে পেছনে ফেলে এক নম্বরে কোহলি appeared first on বিডিক্রিকটাইম.



from বিডিক্রিকটাইম https://ift.tt/2AK5fQ2