নিউজ স্পোর্টস ২৪ ডেস্কঃ লম্বা সময়ের জন্য নিয়মিতই ইনজুরিতে পড়ে থাকতে হচ্ছে। প্রতিবার ইনজুরির কারনে, ধীরে ধীরে ক্রিকেটের মধুর সম্পর্কটাও ম্লান হয়ে পড়ছে। ক্রিকেটকে সময় দিতে পারছেন না নিজেরমতো করে। যার ফলে সবদিক বিবেচনা করেই সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর একরকম সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের দুর্দান্ত ফাস্ট বোলার ডেল স্টেইন।
তবে এখনই নয়, ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর তার এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশ্বস্ত করেছেন আফ্রিকান এই ক্রিকেটার। অবসরের প্রসঙ্গে তিনি বলেন, আমি চেষ্টা করবো ২০১৯ সালের ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপটা (ওয়ানডে) খেলার জন্য। কিন্তু এরপর আমি আর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেট থেকে দূরে থাকার ইচ্ছা রাখি। পরের বিশ্বকাপ আসতে আসতে আমার বয়স ৪০ হয়ে যাবে। তখন আরও সম্ভব হবে না, নিশ্চয়ই।
তবে লাল বলের ক্রিকেট আরও কিছুদিন চালিয়ে যাবেন এমনটাও জানিয়েছেন। শরীর যতদিন সঙ্গ দেবে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। এ প্রসঙ্গে স্টেইন বলেন, যখন টেস্টের কথা আসছে, তখন বলবো আমি যতদিন পারি খেলতে চাই।আমি শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে ফিরতে পেরেছি। কেপটাউনে ভারতের বিপক্ষে খেলতে নেমে কাঁধের ইনজুরিতে পড়েছিলাম। এখন ভালোই আছি।
টেস্ট ক্রিকেট দিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ওঠে স্টেইনের। এ পর্যন্ত ৮৮ টেস্টে নিয়েছেন ৪২১ উইকেট, ১১৬ ওয়ানডেতে ১৮০ উইকেট ও ৪২ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট রয়েছে ৩৫ বছর বয়সী প্রোটিয়া এ গতি তারকার।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া দলের কোচ ল্যাঙ্গারের উপর, আরো একটি দায়িত্ব তুলে দিলেন (সিএ)
আর-পি-টি
The post অবসরের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন! appeared first on Newssports24.
from ক্রিকেট – Newssports24 https://ift.tt/2uSrZbc