একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএলের মৎ আসর আয়োজন করলেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের আগের জৌলুস এখন আর নেই। মাঠের অবস্থাও করুণ। এই অবস্থায়ই দেশের প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে একটি চারদিনের ম্যাচের আয়োজক হয়েছে স্টেডিয়ামটি।

তবে সেই ম্যাচের প্রথম দিনেই কুড়োতে হয়েছে দুর্নাম। বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দলের মধ্যকার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সবুজ দলের অধিনায়ক ইমরুল কায়েস। দুই সেশন শেষে ৭ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি। তবে এই ব্যাটিং বিপর্যয় বা লাল দলের বোলিং পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় মাঠের কন্ডিশন। আউটফিল্ডের অনুপযুক্ততায় দিনের শেষ সেশনের খেলাই যে হয়নি!
এবড়োখেবড়ো মাঠে এদিন বারবার ইনজুরির শিকার হচ্ছিলেন ফিল্ডিংয়ে নামা লাল দলের ক্রিকেটাররা। যদিও দূর থেকে দেখে মাঠকে উপযুক্ত বলেই মনে হচ্ছিল। ফিল্ডিং করতে ধকল সামলাতে হয়েছে সবাইকেই। এর মধ্যে ইনজুরির শিকার হয়েছেন অধিনায়ক সৌম্য সরকার, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী। ফিল্ডিং দলের ক্রিকেটাররা খেলতে আপত্তি জানালে দ্বিতীয় সেশনের পর আর খেলাই হয়নি।
আউটফিল্ড ভারী থাকায় এমন হয়েছে বলে অভিমত ভেন্যু ম্যানেজারের। তবে মাঠের এই অবস্থায়ই দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আধঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাড়ে আটটায়। তাতেও যে ক্রিকেটাররা সুরক্ষিত থাকার নিশ্চয়তা পাচ্ছেন, নেই সেটি বলার সুযোগও।
একনজরে দুই দলের একাদশ-
লাল দল: সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন, আল আমিন জুনিয়র, মেহেদি হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তানবীর হায়দার, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।
সবুজ দল: ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, এবাদত হোসেন, জুবায়ের হোসেন, ইফতেখার সাজ্জাদ।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি লাল দল: ১৭৭/৬ (৫৯ ওভার)
ইমরুল ৫৮, সোহান ২৮*, মেহেদী ১৬*
আল-আমিন ৩ উইকেট
আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরের সূচি চূড়ান্ত
The post ব্যাট হাতে উজ্জ্বল কায়েস, বল হাতে আল-আমিন appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2OzGKaE