সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটার রবিউল ইসলাম শিবলুকে আটক করে পুলিশ। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ইটাগাছা জাগ্রত যুব সংঘ ও সুলতানপুর টাউন স্পোটিং ক্লাবের মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খে
লা শেষ হওয়ার চার মিনিট পূর্বে রেফারির একটা কর্নার ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে উত্তেজিত দুই পক্ষকে লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে।
খেলার রেফারি আবু আহম্মেদ বলেন, কর্নার ধরাটি সঠিক ছিল। তবে ইটাগাছা জাগ্রত যুব সংঘের এক সমর্থক জানান, কর্নার না হলেও রেফারি এটাকে কর্নার হিসেবে ধরেছে। যা নিয়ে শুরু হয় সংঘর্ষ।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রবিউল ইসলাম শিবলুকে নিয়ে আসা হয়েছিল। তবে পরে ছেড়ে দেয়া হয়েছে।
The post জাতীয় দলের ক্রিকেটারকে আটকের পর ছেড়ে দিলো পুলিশ appeared first on Bangla News blog | News | bdview24.com.
from খেলাধুলা – Bangla News blog | News | bdview24.com https://ift.tt/2NH3Pv3