ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০ ওভার বল করে ৪২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। যা তাকে সাহায্য করেছে আরও একটি মাইলফলকে নাম লেখাতে।

সাকিব আল হাসান আর মাইলফলক যেন একই সুতোয় গাঁথা। এশিয়া কাপের এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে তা আবারও সবাইকে মনে করিয়ে দিলেন তিনি।
আফগানদের বিপক্ষে ৪ উইকেট শিকারর মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন টাইগারদের সাবেক কোচ হিথ স্ট্রিক, সাবেক অজি গতিতারকা মিচেল জনসন ও কিউই পেসার কাইল মিলসকে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী বোলারদের তালিকায় অনন্য এ কীর্তি গড়েছেন সাকিব।
ওয়ানডে ক্যারিয়ারে আজকের ম্যাচের আগে নিজের থলেতে ২৩৮ উইকেট ছিল বাঁহাতি এ বাংলাদেশি বোলারের। মিলসের চেয়ে ২ উইকেট ও স্ট্রিক, জনসনের চেয়ে ১ উইকেটে পিছিয়ে থেকে আফগানদের বিপক্ষে ম্যাচ শুরু করেন তিনি। এরপর একে একে মোহাম্মদ শাহজাদ, আফগান আসগর, সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ নবীকে সাজঘরে পাঠিয়ে জনসন-মিলসদের ছাপিয়ে যান ওয়ানডে ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকায়।
Shakib Al Hasan eclipses Heath Streak, Mitchell Johnson, Kyle Mills and ranked 27 position in the most ODI wickets chart. #BANvAFG #AsiaCup2018
— Imran Hasan (@Imranhasan02) September 20, 2018
প্রায় দু’বছর পর ওয়ানডেতে চার উইকেট শিকারের দিন তার নামের পাশে ওয়ানডেতে লেখা হয়েছে ২৪২টি উইকেট। যা সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকায় সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে এনে দিয়েছে ২৭তম অবস্থান।
৫ উইকেট বেশি নিয়ে এ তালিকায় মাশরাফির ঠিক উপরের অবস্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিবের ১৯০ ম্যাচের বিপরীতে ১৯২ ওয়ানডেতে অংশ নিয়ে নিজের নামের পাশে ২৪৭ উইকেট যুক্ত করেছেন বাংলাদেশের এ পেসার।
আরও পড়ুনঃ ১০ রানে ৮ উইকেট শিকার করে নাদিমের বিশ্ব রেকর্ড
The post স্ট্রিক, জনসন, মিলসদের ছাড়িয়ে গেলেন সাকিব appeared first on বিডিক্রিকটাইম.
from বিডিক্রিকটাইম https://ift.tt/2O3cTdA